প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
দক্ষ যুব গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১লা নভেম্বর) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্তর থেকে র্যালি শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়, পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন দাপ্তরিক প্রধাণ সহ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান দিবসটির গুরুত্ব ও যুব সমাজকে কাজে লাগাতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সুমন সরদার, মুকসুদপুর প্রেস ক্লাব এর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সিরু মিয়া। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহীতা ও দক্ষ উদ্যোগতাদের হাতে যুব ঋণের চেক তুলেদেন।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ