প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন নিয়ম
উত্তরের ডেক্স ||
লোহিত সাগরের স্পর্শকাতর জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিশেষ নিয়ম ও নির্দেশনা জারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহিত সাগর বা বাব আল-মান্দেব প্রণালির মতো ব্যস্ত রুট দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক জাহাজগুলোকে এখন থেকে যাত্রার আগেই নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমের শরণাপন্ন হতে হচ্ছে।তথ্য প্রদান: জাহাজ পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে ইমেইল বা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তাদের যাত্রাপথ, জাহাজের নাম এবং পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য হুথিদের নির্ধারিত দপ্তরে পাঠাতে হয়।নিরাপত্তা নিশ্চিতকরণ: সংশ্লিষ্ট জাহাজগুলোর সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই—এমন তথ্য নিশ্চিত করার পর হুথি কতৃপক্ষের প্রতিষ্ঠিত ‘হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার’ (এইচওসিসি) থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়।ট্র্যাকিং বা নজরদারি: অনুমোদিত জাহাজগুলোকে যাত্রাপথে তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে সবসময় 'অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম' (AIS) সচল রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে।বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। এর ফলে অনেক বড় বড় শিপিং কোম্পানি বাধ্য হয়ে সুয়েজ খালের পথ এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। তবে যেসব জাহাজ নির্ধারিত শর্ত মেনে এই রুটে যাতায়াত করতে ইচ্ছুক, তাদের জন্য হুথিদের এই নতুন নির্দেশনা একটি বিকল্প পথ উন্মুক্ত করেছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে লোহিত সাগরের নিয়ন্ত্রণ ও নৌ-বাণিজ্যের সুরক্ষায় এই ধরনের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কৌশল আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ