প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি: ||
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গনে,১৬ ইং ফেব্রুয়ারী সোমবার সকালে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি শহীদ আসাদ কলেজের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া , শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, কলেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ