দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল।  ‎

নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি ইসলাম

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন  জায়েদ বিন কামাল।

খানসামায় ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি পরিবারের

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা,

পূজার ছুটিতে বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ফজলুল হকের

​১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা খরচে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আধুনিক ও চোখ ধাঁধানো হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের থাকার সমস্যা দূর করতে দু’টি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করা হচ্ছে।

​বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরেরই গর্বিত সন্তান। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের অনেকটা সময় কেটেছে এই শহরেই।

​(ভিসি, হাবিপ্রবি):অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জনান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই বিশ্ববিদ্যালয়ে ১২ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক ছাত্রী হলটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

​অধ্যাপক ড. মো. এনামুল্যাহ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও তাঁর প্রয়াত বড় বোন সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের দিনাজপুরের উন্নয়নে অপরিসীম অবদান রয়েছে, যার সুফল আজ হাবিপ্রবিসহ পুরো দিনাজপুরবাসী ভোগ করছে।

​হাবিপ্রবির প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক প্রকল্পের সার্বিক তথ্য তুলে ধরে জানান, এটি বিশ্ববিদ্যালয়টির প্রথম কোনো ১২ তলার বিশাল মেগা প্রজেক্ট। হলের প্রতিটি ফ্লোরে ৩০ হাজার বর্গমিটার এলাকা থাকছে।

সহকারী প্রকৌশলী মো. এনামুল হক নিশ্চিত করেন, হলটিতে মোট ৩০৩টি আবাসন কক্ষ থাকবে। প্রতিটি রুমে ৪ জন করে মোট ১,২১২ জন ছাত্রী অনায়াসে থাকতে পারবেন।

তিনি জানান, ছাত্রীদের পড়াশোনা ও সুবিধার কথা ভেবে এতে রাখা হচ্ছে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, লন্ড্রি ও স্টেশনারি শপ।

যাতায়াত ও নিরাপত্তার সুবিধার্থে এতে ২৩টি লিফট, ৪৪টি সিঁড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর রুম এবং ১২টি সিকিউরিটি গার্ডের কক্ষ থাকবে বলে জানান মো. এনামুল হক।

​হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ছাত্রী হলটি নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ইতিমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

​১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ