পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের আইল থেকে নুরবানু ওরফে হাসিনা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মাহাবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মাহাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
গ্রেপ্তার মাহাবুল হক দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বালাপাড়া বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাহিন্দ্র গাড়ির চালক।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় দেবীগঞ্জ থানা পুলিশ। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে মাহাবুল হকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা থেকে ১টা ৫ মিনিটের মধ্যে দেবীগঞ্জ থানার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে মাহাবুল হককে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নুরবানু ওরফে হাসিনা মাহাবুলের প্রতিবেশী ছিলেন। প্রায় পাঁচ-ছয় মাস আগে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় বলে মাহাবুল পুলিশকে জানিয়েছেনপুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে হাসিনার ফোন পেয়ে মাহাবুল ধানক্ষেতের আইলের কাছে যান। সেখানে দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের একপর্যায়ে হাসিনা অসুস্থ বোধ করলে মাহাবুল তাকে আইলের ওপর রেখে চলে যান বলে পুলিশকে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন।
পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার মাহাবুল হককে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে জড়িত অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন