দৈনিক উত্তরের নিউজ

পরমাণু অস্ত্র তৈরি হারাম: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মাসুদ পেজেশকিয়ান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চায়, তবে চলমান আলোচনার মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট বিষয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’

এসময় ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো চেষ্টা করছে না বলে জোর দিয়ে বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম (নিষিদ্ধ)।’

তিনি আরও উল্লেখ করেন, ইরানের ভেতরে কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চায়, তবুও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সেই পথে এগোনোর কোনো অনুমতি নেই।

সূত্র: সিবিএস নিউজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

পরমাণু অস্ত্র তৈরি হারাম: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মাসুদ পেজেশকিয়ান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চায়, তবে চলমান আলোচনার মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট বিষয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’

এসময় ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো চেষ্টা করছে না বলে জোর দিয়ে বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম (নিষিদ্ধ)।’

তিনি আরও উল্লেখ করেন, ইরানের ভেতরে কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চায়, তবুও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সেই পথে এগোনোর কোনো অনুমতি নেই।

সূত্র: সিবিএস নিউজ

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ