দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা থাকা ভালো। শুধু সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব, যুক্তি ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি। তাহলেই শিক্ষা প্রকৃত জ্ঞানে পরিণত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শিক্ষা একজন মানুষকে সার্টিফিকেট দিতে পারে। একজন ব্যক্তির পিএইচডি ডিগ্রি থাকলেও তিনি বুদ্ধিহীন হতে পারেন। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় না হলে তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না।

শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে। তিনি বলেন, যে শিক্ষা শিক্ষার্থীদের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা হিসেবে কাজ করে। শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি তৈরি করে। এই দূরদৃষ্টিই হলো দেখার শিল্প, যার মাধ্যমে একজন মানুষ সাধারণের দৃষ্টির বাইরে থাকা বিষয়গুলো উপলব্ধি করতে পারেন।

তিনি বলেন, প্রকৃত শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব, যুক্তি ও প্রশ্ন করার মানসিকতা যুক্ত থাকতে হবে।

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীদের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা হিসেবে কাজ করে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী থাকাকালে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেই সময়ের স্মৃতি এখনও আমার মনে আছে। সময়ের পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি: রিজভী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা থাকা ভালো। শুধু সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব, যুক্তি ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি। তাহলেই শিক্ষা প্রকৃত জ্ঞানে পরিণত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শিক্ষা একজন মানুষকে সার্টিফিকেট দিতে পারে। একজন ব্যক্তির পিএইচডি ডিগ্রি থাকলেও তিনি বুদ্ধিহীন হতে পারেন। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় না হলে তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না।

শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে। তিনি বলেন, যে শিক্ষা শিক্ষার্থীদের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা হিসেবে কাজ করে। শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি তৈরি করে। এই দূরদৃষ্টিই হলো দেখার শিল্প, যার মাধ্যমে একজন মানুষ সাধারণের দৃষ্টির বাইরে থাকা বিষয়গুলো উপলব্ধি করতে পারেন।

তিনি বলেন, প্রকৃত শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব, যুক্তি ও প্রশ্ন করার মানসিকতা যুক্ত থাকতে হবে।

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীদের হৃদয়ে আনন্দ তৈরি করতে পারে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা হিসেবে কাজ করে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী থাকাকালে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেই সময়ের স্মৃতি এখনও আমার মনে আছে। সময়ের পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ