মঙ্গলবার সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধি ও দুধপানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে দুধের প্যাকেট তুলে দেওয়া হয়। দুধ গ্রহণের সময় শিক্ষার্থীদের মুখে উৎসাহ ও আনন্দের ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কানিস ফারজানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তা এবং নিয়মিত দুধ পানের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুধ গ্রহণ করে এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন