দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল।  ‎

নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি ইসলাম

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন  জায়েদ বিন কামাল।

খানসামায় ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি পরিবারের

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা,

পূজার ছুটিতে বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ফজলুল হকের

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচননের তফসিল ঘোষণা

 ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে মনোনয়নপত্র বিতরণ, জমাদান, যাচাই-বাছাই ও ভোটগ্রহণের পূর্ণ সময়সূচি ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বিতরণ ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর বিকাল ৫টা। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর সকাল ১০টা।

ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর সাধারণ সভা শেষ ফলাফল ঘোষণা করা হবে।

প্রতিটি পদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে- সভাপতি পদে ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক পদে ৪,০০০ টাকা, সহ-সভাপতি পদে ৩,০০০ টাকা, সহ-সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদে ২,০০০ টাকা এবং নির্বাহী সদস্য পদে ১,০০০ টাকা। উল্লেখিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সভাপতি , সহ-সভাপতি, সাধারণ সম্পাদক , সহ-সাধারণ সম্পাদক , দপ্তর সম্পাদক কোষাধ্যক্ষ প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্য ৪টি পদসহ মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । প্রেসক্লাবের ৪৫ জন সদস্যন মধ্যে ৪২ জন সদস্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন। নির্বাচন পরিচালক খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তফসিল ঘোষণা সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণা উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালক মো. রাশিদুল ইসলাম, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক কোষাধ্যক্ষ দিলীপ মণ্ডল, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ ও একুশে টিভি প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচননের তফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ