দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সিমেন্টবাহী ট্রলির সাথে অটোর মুখোমুখিসংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ২

পটুয়াখালীর দুমকী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের দুমকী উপজেলার রাজাখালী এলাকায় রাজাখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা রাজাখালী সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই রবিউল (৬) নামের এক শিশু নিহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) নামের অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদের (৫০)–কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আ. কাদেরের অবস্থা আশঙ্কাজনক। সুমন সরদারের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহতদের বাড়ি পাশের বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সিমেন্টবাহী ট্রলির সাথে অটোর মুখোমুখিসংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ২

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

পটুয়াখালীর দুমকী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের দুমকী উপজেলার রাজাখালী এলাকায় রাজাখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা রাজাখালী সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই রবিউল (৬) নামের এক শিশু নিহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) নামের অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদের (৫০)–কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আ. কাদেরের অবস্থা আশঙ্কাজনক। সুমন সরদারের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহতদের বাড়ি পাশের বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ