দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী সাত দিনব্যাপী শোক পালন করবে তাঁর দল। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামী সাতদিন শোক পালনকালে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা টানানো থাকবে। বিএনপির সব নেতা-কর্মী কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া সব দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার নামাজের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী সাত দিনব্যাপী শোক পালন করবে তাঁর দল। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামী সাতদিন শোক পালনকালে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা টানানো থাকবে। বিএনপির সব নেতা-কর্মী কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া সব দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার নামাজের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ