দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

​চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

​দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মোঃ আনারুল ইসলাম চিরিরবন্দর থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি পানি থেকে তীরে নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত দুই ব্যক্তিরই বয়স আনুমানিক ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের পরনে কী ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে জানানো হয়েছে।

​এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ  মো.মাহমুদুন-নবী জানান, আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর   মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ​বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

​চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

​দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মোঃ আনারুল ইসলাম চিরিরবন্দর থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি পানি থেকে তীরে নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত দুই ব্যক্তিরই বয়স আনুমানিক ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের পরনে কী ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে জানানো হয়েছে।

​এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ  মো.মাহমুদুন-নবী জানান, আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর   মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ​বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ