দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ডিজিটাল রূপান্তরের পথে বেরোবির লাইব্রেরি  নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

 চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবি কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ প্রধান ফটকে আটক করা হয়।

​শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, "ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সাথে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"

​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, "যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ কিছু পাওয়া যায়, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, তবে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত, পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

বেরোবি কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ প্রধান ফটকে আটক করা হয়।

​শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, "ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সাথে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"

​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, "যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ কিছু পাওয়া যায়, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, তবে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত, পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ