দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

নরসিংদীর বেলাবোতে তিন দিন নিখোঁজের পর ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

 নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও বীর বাঘবের গ্রাম এর বাসিন্দা মোঃ আজীমুল হক নিখোঁজের তিন দিন পর  মৃতদেহ উদ্ধার করলেন বেলাবো থানার পুলিশ। ২৯ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার রাতে বেলাবো উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত মোঃ আজীমুল হক বেলাবো উপজেলা ছাত্রলীগ এর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় ও এলাকাবাসী জানায় তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অদ্য বৃহস্পতিবার রাতে নাগের বাজার এলাকায় একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় আজীমুল হক এর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বেলাবো থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলীমুল হক এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেন। এ ঘটনা স্থানীয় জনসাধারণ এর মধ্যে শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নরসিংদীর বেলাবোতে তিন দিন নিখোঁজের পর ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

 নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও বীর বাঘবের গ্রাম এর বাসিন্দা মোঃ আজীমুল হক নিখোঁজের তিন দিন পর  মৃতদেহ উদ্ধার করলেন বেলাবো থানার পুলিশ। ২৯ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার রাতে বেলাবো উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত মোঃ আজীমুল হক বেলাবো উপজেলা ছাত্রলীগ এর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় ও এলাকাবাসী জানায় তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অদ্য বৃহস্পতিবার রাতে নাগের বাজার এলাকায় একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় আজীমুল হক এর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বেলাবো থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলীমুল হক এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেন। এ ঘটনা স্থানীয় জনসাধারণ এর মধ্যে শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ