দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিতে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভীড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।

সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান। 

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শপথ নিতে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভীড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।

সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান। 

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ