দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাখার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘আহলান সাহলান, মাহে রমজান’, ‘দিনের বেলা পানাহার বন্ধ করো’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’, ‘অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করো’ এবং ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রমজান মাসের ফজিলত, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে নৈতিকতা, শালীনতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রমজানকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের র‍্যালি

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাখার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘আহলান সাহলান, মাহে রমজান’, ‘দিনের বেলা পানাহার বন্ধ করো’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’, ‘অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করো’ এবং ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রমজান মাসের ফজিলত, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে নৈতিকতা, শালীনতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তারা।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ