দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব আলফাডাঙ্গা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, সাংবাদিকদের মিলনমেলা

পবিত্র মাহে রমজানের বরকতময় পরিবেশে ফরিদপুরের  প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব এর  উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এতে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নিয়ে ভ্রাতৃত্ব, ঐক্য ও পেশাগত বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

স্থানীয় প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলার স্থানীয়  তিনটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার করেন। এ সময় সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, এমন মিলনমেলা শুধু ইফতার নয়, বরং পেশাগত বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির একটি অনন্য সুযোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব আলফাডাঙ্গা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, সাংবাদিকদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানের বরকতময় পরিবেশে ফরিদপুরের  প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব এর  উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এতে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নিয়ে ভ্রাতৃত্ব, ঐক্য ও পেশাগত বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

স্থানীয় প্রেসক্লাব আলফাডাঙ্গা ও বাংলাদেশ প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলার স্থানীয়  তিনটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার করেন। এ সময় সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, এমন মিলনমেলা শুধু ইফতার নয়, বরং পেশাগত বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির একটি অনন্য সুযোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ