দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল।  ‎

নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি ইসলাম

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন  জায়েদ বিন কামাল।

খানসামায় ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি পরিবারের

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা,

পূজার ছুটিতে বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ফজলুল হকের

গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রের চরে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্র ছাত্রদল নেতা মুক্তার হোসেনের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে ছাত্রদল নেতাকর্মীদের ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ৮নং ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী মৌজায় এবং কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা চরের জমি চরআলগী মৌজা বাসিদের। দীর্ঘদিন ধরে এই জমি থেকে সরকারি ইজারার মাধ্যমে বালু উত্তোলন চলে আসলেও জমির মালিকরা বঞ্চিত হচ্ছিল। এ নিয়ে ইতিপূর্বেও একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু স্থায়ী সমাধান হয়নি। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের লোকজন চরআলগী মৌজায় জনৈক সাত্তার, বাবুল ও সাদেকের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় জমির মালিকরা বালু উত্তোলনে বাধা দেয়। এই খবর পেয়ে ছাত্র দল নেতা মুক্তার হোসেনের শতাধিক অনুসারী ঘটনাস্থলে যাওয়ার সময় স্থানীয় নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করে নৌকায় আগুন ধরিয়ে দেয়। পরে মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিক নদী সাতড়ে গিয়ে এই খবর দিলে গ্রামবাসী ক্ষুদ্ধ ও সংঘবদ্ধ হয়ে ছাত্রদল নেতা মুক্তার হোসেনের অনুসারীদের ধাওয়া করলে তারা তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনের সড়কে মুক্তার হোসেনের অনুসারীদের ১১টি ফেলে যাওয়া মোটরসাইকেল আগুন দিয়ে পুুরিয়ে দেয় উত্তেজিত জনতা। 

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদল নেতা মুক্তার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, পুলিশ ঘটনার পর থেকে তৎপর রয়েছে এবং মোটরসাইকেল পুড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ