দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

দীঘিনালায় বিঝু মেলা উদযাপনে সামাজিক সংগঠনগুলোকে জোনের আর্থিক সহায়তা

পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব চৈত্র সংক্রান্তি উপলক্ষে উদযাপিত হয় ঐতিহ্যবাহী ‘বিজু’। এই উৎসবকে ঘিরে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে পাঁচ থেকে সাত দিনব্যাপী বিজু মেলা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই আয়োজনকে সফল করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে উপজেলার ৯টি সামাজিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সকালে দীঘিনালা জোনের ৪ ই বেঙ্গল সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, ক্যাপ্টেন আব্দুল আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিজু উৎসব পার্বত্য এলাকার মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সহায়তা সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দীঘিনালায় বিঝু মেলা উদযাপনে সামাজিক সংগঠনগুলোকে জোনের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব চৈত্র সংক্রান্তি উপলক্ষে উদযাপিত হয় ঐতিহ্যবাহী ‘বিজু’। এই উৎসবকে ঘিরে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে পাঁচ থেকে সাত দিনব্যাপী বিজু মেলা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই আয়োজনকে সফল করতে দীঘিনালা জোনের পক্ষ থেকে উপজেলার ৯টি সামাজিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সকালে দীঘিনালা জোনের ৪ ই বেঙ্গল সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, ক্যাপ্টেন আব্দুল আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিজু উৎসব পার্বত্য এলাকার মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সহায়তা সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ