দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল।  ‎

নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ার প্রত্যয়ে শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি ইসলাম

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

কুরআন উৎসব ২০২৬ - দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন  জায়েদ বিন কামাল।

খানসামায় ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি পরিবারের

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা,

পূজার ছুটিতে বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ফজলুল হকের

উখিয়ায় র‍্যাবের সফল অভিযান: হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আলী আকবর গ্রেপ্তার।

‎কক্সবাজারের উখিয়ায় সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হত্যা মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আলী আকবর (৩২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। 

‎

‎বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালীস্থ ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (তাজনিমারখোলা) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল তাজনিমারখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলী আকবর ওই ক্যাম্পের ব্লক-জি/৫-এর মৃত দিল মোহাম্মদের ছেলে। 

‎

‎র‍্যাব-১৫ জানায়, গ্রেপ্তারকৃত আলী আকবরের বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা এবং চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে সে দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। 

‎

‎গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

উখিয়ায় র‍্যাবের সফল অভিযান: হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আলী আকবর গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

‎কক্সবাজারের উখিয়ায় সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হত্যা মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ আলী আকবর (৩২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। 

‎

‎বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালীস্থ ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (তাজনিমারখোলা) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল তাজনিমারখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলী আকবর ওই ক্যাম্পের ব্লক-জি/৫-এর মৃত দিল মোহাম্মদের ছেলে। 

‎

‎র‍্যাব-১৫ জানায়, গ্রেপ্তারকৃত আলী আকবরের বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা এবং চাঞ্চল্যকর হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে সে দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। 

‎

‎গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ