দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

খানসামায় ফারিয়া'র মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও পেশার মর্যাদা রক্ষার দাবিতে খানসামা উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এর সংগঠন ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাকেরহাট শাপলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

সংগঠনটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য ফরিদ আহমেদ এর সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডালিম চন্দ্র রায়, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য ময়নুল ইসলামসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করতে হবে। ছুটির দিনে বা অতিরিক্ত সময় কাজ করালে ওভারটাইম ভাতা প্রদান করতে হবে।

এছাড়াও চাকরির বয়সের সঙ্গে গ্র্যাচুয়িটির হার বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর টি.এ/ডি.এ বিল বৃদ্ধি, মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ এবং চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে মোটরসাইকেল, কার বা অন্যান্য যানবাহনের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হলে কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খানসামায় ফারিয়া'র মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও পেশার মর্যাদা রক্ষার দাবিতে খানসামা উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এর সংগঠন ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাকেরহাট শাপলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

সংগঠনটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য ফরিদ আহমেদ এর সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডালিম চন্দ্র রায়, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য ময়নুল ইসলামসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করতে হবে। ছুটির দিনে বা অতিরিক্ত সময় কাজ করালে ওভারটাইম ভাতা প্রদান করতে হবে।

এছাড়াও চাকরির বয়সের সঙ্গে গ্র্যাচুয়িটির হার বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর টি.এ/ডি.এ বিল বৃদ্ধি, মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ এবং চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে মোটরসাইকেল, কার বা অন্যান্য যানবাহনের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হলে কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করতে হবে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ