দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঝিনাইগাতীতে "ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনুষ্ঠিত হয়েছে।"ভূমিসেবা মেলা-২০২৬ইং।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসেবা, ভূমি বিষয়ক পরামর্শসহ আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ১৬টি ভূমিহীন পরিবারের মাঝে ৫ শতক করে জমির চিরস্থায়ী বন্দোবস্তের দলিল হস্তান্তর করেন অতিথিরা।

ভূমি সেবা সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য নাগরিকদের ২৪/৭ সেবা হটলাইন ১৬১২২ এবং বিদেশ থেকে +৮৮ ০৯৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভূমি বিষয়ক তথ্য ও সেবা পেতে সরকারি ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ঝিনাইগাতীতে "ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ