দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

ময়মনসিংহ সদরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার (১৯মে) সকাল-১১টায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। 

সভায় প্রধান পৃষ্ঠপোষকতা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সকল উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আরও সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ময়মনসিংহ সদর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধান পৃষ্ঠপোষকতা হিসাবে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ সদরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ময়মনসিংহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার (১৯মে) সকাল-১১টায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। 

সভায় প্রধান পৃষ্ঠপোষকতা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সকল উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আরও সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ময়মনসিংহ সদর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রধান পৃষ্ঠপোষকতা হিসাবে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ