দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

মদনে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল

নেত্রকোনার মদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের মদন উপজেলার নেতাকর্মীরা।

সোমবার(২২শে জুন)দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন পৌর শহরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে মদন বাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি'র সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটনসহ উপজেলা ও পৌর  বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব অপতৎপরতার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা প্রস্তুত রয়েছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মদনে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের মদন উপজেলার নেতাকর্মীরা।

সোমবার(২২শে জুন)দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন পৌর শহরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে মদন বাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি'র সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটনসহ উপজেলা ও পৌর  বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব অপতৎপরতার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা প্রস্তুত রয়েছে।”

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ