দৈনিক উত্তরের নিউজ

‘বোয়েলোর’ তা/ণ্ড/বে

অবতরণের সময় ছিটকে পড়লো যাত্রীবাহী বিমান

যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরে ঝড় বোয়েলোর সময় প্রবল বাতাসে অবতরণকালে জেট২ এয়ারলাইনসের একটি বিমান কিছুক্ষণের জন্য রানওয়ের পাশের ঘাসে নেমে যায়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রানওয়েতে নামার চেষ্টাকালে বিমানটি পাকা অংশ ছেড়ে সরে যাচ্ছে।

রবিবার বিকালে ভেনিস থেকে বার্মিংহামে আসা এলএস১৩১০ ফ্লাইটে ঘটনাটি ঘটে। জেট২ জানিয়েছে, ঝড় বোয়েলোর প্রভাবে সৃষ্ট ব্যতিক্রমী আবহাওয়ার কারণেই বিমানটি কিছুক্ষণের জন্য পথ থেকে সরে গিয়েছিল।

তবে বিমানটি নিরাপদে আবার পাকা অংশে ফিরে আসে এবং রানওয়েতে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যাত্রীরা স্বাভাবিকভাবেই বিমান থেকে নামতে পেরেছেন। ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত বার্মিংহাম বিমানবন্দর ঝড়ে প্রভাবিত এলাকাগুলোর একটি।

ঝড় বোয়েলো বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডসের অন্যান্য অংশে আঘাত হেনেছে। সপ্তাহান্তে যুক্তরাজ্যের কয়েকটি অংশে অস্থির আবহাওয়া সৃষ্টি হয়েছে। প্রবল বাতাসের কারণে ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়। ব্রিটেনের আবহাওয়া অফিস (মেট অফিস) পূর্বাভাস দিয়েছিল, ঝড়টি উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের কিছু অংশে প্রভাব ফেলবে।

ঝড়ে ৮২ হাজারের বেশি স্থাপনা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অবতরণ করতে না পেরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, আর কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

অবতরণের সময় ছিটকে পড়লো যাত্রীবাহী বিমান

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরে ঝড় বোয়েলোর সময় প্রবল বাতাসে অবতরণকালে জেট২ এয়ারলাইনসের একটি বিমান কিছুক্ষণের জন্য রানওয়ের পাশের ঘাসে নেমে যায়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রানওয়েতে নামার চেষ্টাকালে বিমানটি পাকা অংশ ছেড়ে সরে যাচ্ছে।

রবিবার বিকালে ভেনিস থেকে বার্মিংহামে আসা এলএস১৩১০ ফ্লাইটে ঘটনাটি ঘটে। জেট২ জানিয়েছে, ঝড় বোয়েলোর প্রভাবে সৃষ্ট ব্যতিক্রমী আবহাওয়ার কারণেই বিমানটি কিছুক্ষণের জন্য পথ থেকে সরে গিয়েছিল।

তবে বিমানটি নিরাপদে আবার পাকা অংশে ফিরে আসে এবং রানওয়েতে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যাত্রীরা স্বাভাবিকভাবেই বিমান থেকে নামতে পেরেছেন। ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত বার্মিংহাম বিমানবন্দর ঝড়ে প্রভাবিত এলাকাগুলোর একটি।

ঝড় বোয়েলো বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডসের অন্যান্য অংশে আঘাত হেনেছে। সপ্তাহান্তে যুক্তরাজ্যের কয়েকটি অংশে অস্থির আবহাওয়া সৃষ্টি হয়েছে। প্রবল বাতাসের কারণে ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়। ব্রিটেনের আবহাওয়া অফিস (মেট অফিস) পূর্বাভাস দিয়েছিল, ঝড়টি উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের কিছু অংশে প্রভাব ফেলবে।

ঝড়ে ৮২ হাজারের বেশি স্থাপনা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অবতরণ করতে না পেরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, আর কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ