দিনাজপুরের খানসামায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে খানসামা উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত মিছিলটি পাকেরহাটে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে প্রতিবাদী ব্যানার দেখা যায়। তাঁরা এ ধরনের সহিংসতা ঘটনার নিন্দা জানান এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে গত ১১ নভেম্বর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে খানসামায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন