‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মোঃ মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সামছুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মোছাঃ আসমাউল হোছনা এবং পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোঃ মোকছেদুল হক (সিরি)।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ ও সঞ্চয়। এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমকে শক্তিশালী করতে হলে সমিতিগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক আস্থা নিশ্চিত করা জরুরি। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা সম্ভব। এর মধ্য দিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় সমবায় খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন