দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ (রাজা) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজূর রহমান।

​সম্মাননা প্রাপ্ত সমবায় সমিতিসমূহ:

২০২৬ সালে অনন্য অবদানের জন্য উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। সমিতিগুলো হলো:

১. সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:

২. পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:

৩. পীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:

৪. গ্রামীণ বণিক সমবায় সমিতি লি:

৫. গুড নেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:

৬. বোলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:

৭. নোতুন পৃথিবী সমবায় সমিতি লি:

৮. বোলদিয়ারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:

৯. কেউটগাঁও গণমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image


​“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ (রাজা) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজূর রহমান।

​সম্মাননা প্রাপ্ত সমবায় সমিতিসমূহ:

২০২৬ সালে অনন্য অবদানের জন্য উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। সমিতিগুলো হলো:

১. সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:

২. পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:

৩. পীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:

৪. গ্রামীণ বণিক সমবায় সমিতি লি:

৫. গুড নেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:

৬. বোলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:

৭. নোতুন পৃথিবী সমবায় সমিতি লি:

৮. বোলদিয়ারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:

৯. কেউটগাঁও গণমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:


দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ