দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর চূড়ান্ত হিসাব-নিকাশ ও নিষ্পত্তির কাজ শুরু করেছে কমিশন।

আজ রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, যেসব ইউপির মেয়াদ উত্তীর্ণ হয়ে ভোটের উপযোগী হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে দেশের বেশির ভাগ ইউপির নির্বাচন শেষ করার ইচ্ছা রয়েছে কমিশনের। তৃতীয় ও চতুর্থ ধাপে ইউপির সংখ্যা তুলনামূলক কম থাকবে।

প্রশাসনিক সুবিধার জন্য এক উপজেলার অধীন সব কটি ইউপিতে একই দিনে ভোট গ্রহণ করা হবে। বর্তমানে মামলার জট বা সীমানা জটিলতা আছে কি না—তা যাচাই-বাছাইয়ের জন্য মাঠপর্যায়ে প্রাথমিক তালিকা পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকা চূড়ান্ত হতে পারে।

ইসি সচিব জানান, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এগুলো ডিসপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু হয়েছে। কোন পদ্ধতিতে ডিসপোজ করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর জানানো হবে। নির্বাচনে তিন ধরনের কাগজের ব্যালট পেপার ছাপানোসহ আনুষঙ্গিক সব নির্বাচনী সামগ্রীর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিব আরও বলেন, এই মুহূর্তে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনের কোনো পর্যালোচনা নেই। কমিশন এখন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে অন্য নির্বাচন প্রাসঙ্গিক হলে যথাসময়ে জানানো হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও ভোটার তালিকা আরও নিখুঁত করতে একাধিক নতুন উদ্যোগের কথা প্রকাশ করেন ইসি সচিব। তিনি জানান, শিশুদের ছয় বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইসির ডেটাবেইস গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। এনআইডি ডেটাবেইস ও নিবন্ধন ফরমে ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে একজন নাগরিক মা-বাবার কততম সন্তান, তাঁর বড় ভাই-বোনের নম্বরসহ বিস্তারিত তথ্য নিবন্ধিত থাকবে, যা ভবিষ্যতে যেকোনো তথ্য যাচাইয়ে বড় ভূমিকা রাখবে। নতুনদের পাশাপাশি পুরোনো ভোটারদের নবায়নের সময়ও এ তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্মার্ট কার্ড সরবরাহসংক্রান্ত জটিলতার কথা স্বীকার করে ইসি সচিব আখতার আহমেদ জানান, কোনো এনআইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি। আগে ইস্যু করা লেমিনেটেড কার্ডগুলো এখনো পুরোপুরি বৈধ ও সচল রয়েছে। কার্ডের ১০ ডিজিটের নম্বরটিই মূল ভিত্তি, যা দিয়ে ডেটাবেইস থেকে যেকোনো তথ্য যাচাই করা যায়। ফলে পুরোনো কার্ড ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ