দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নানা আয়োজনে বালিয়াডাঙ্গীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে  ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সমবায় সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।  উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর  সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টীত  হয় ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আহসানুল হক , আরোও উপস্থিত ছিলেন কৃষি অফিসার তামান্না ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার র‌ওশনরা বেগম প্রথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় ,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বনিক সমিতির সভাপ্রতি তোফায়েল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের সব স্তরের মানুষকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সমবায় সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।৫৫ তম জাতীয় সমবায় দিবসে অন্তর্ভুক্তি ও স্বাবলম্বী সমাজ গড়ার আহ্বান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নানা আয়োজনে বালিয়াডাঙ্গীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ